Image description

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্স (সাবেক টুইটার) এ একাধিক পোস্টে দাবি করা হয়েছে, “রূপপুরে কর্মরত আরেকজন রুশ প্রকৌশলীকে গুপ্তহত্যা করা হয়েছে”

দেখুন এখানে, এবং এখানে। 

নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্ট প্রোপাগান্ডা পেইজ বেঙ্গলি জার্নাল থেকেও রুশ প্রকৌশলীকে হত্যার দাবি করা হয়েছে। 

দ্য ডিসেন্ট যাচাইয়ে দেখা গেছে, দাবিটি অসত্য।  

গত ১ মে ২০২৬ ( শুক্রবার)  সন্ধ্যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রকল্পের গ্রিন সিটি আবাসিক এলাকার ব্যায়ামগারে শরীরচর্চা করার সময় রুশ প্রকৌশলী চুরকিন ভ্লাদিমির হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিভিন্ন সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন দেখুন  এখানে , এখানে  এখানে,

Daily Ittefaq এর প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক পর্যবেক্ষণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (কার্ডিয়াক অ্যারেস্ট) হওয়ার ইঙ্গিত পাওয়া যায় এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।  

এ বিষয়ে ঈশ্বরদী থানার সাব-ইন্সপেক্টর মাহবুব দ্য ডিসেন্টকে জানান, "এটি কোনো গুপ্তহত্যা নয়। ২৪ বছর বয়সী ওই প্রকৌশলী জিমে শরীরচর্চা করার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত রুশ ডাক্তাররা তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঈশ্বরদী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।"