Image description

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, শিগগিরই ভারতের সঙ্গে সব ধরনের ভিসা সমস্যা শিথিল হবে। দুই দেশের নাগরিকদের দ্রুতই ভিসা সম্পর্কিত জটিলতা কেটে যাবে বলেও জানান তিনি।

সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

শামা ওবায়েদ বলেন, শিগগিরই ভারতের সঙ্গে সব ধরনের ভিসা সমস্যা শিথিল হবে।

এ সময় পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। 

 

প্রতিমন্ত্রী বলেন, বিধানসভা নির্বাচন জিতে ভারতের পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশ নিজেদের স্বার্থ বজায় রেখে কাজ করবে। 

পুশইন ও গঙ্গার পানি চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলবে জানিয়ে তিনি আরও বলেন, গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ আশাবাদী।

এ সময় ভারতের সঙ্গে শিগগিরই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।