বিরোধী দলের আপত্তির মধ্যেও সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন (সংশোধন) ২০২৬ এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) ২০২৬ বিল দুটি পাস করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জাতীয় সংসদের অধিবেশনের ২৫তম দিনে বিল দুটি অধিবেশনে উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তবে বিলটি আজকে পাস না করে স্থগিত করার দাবি জানিয়েছিলো সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিন্তু কণ্ঠ ভোটে সেটি নাকচ হয়ে যায়।
সংসদ অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।