ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তৃতাকালে বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জামায়াতে ইসলামী এবং সংসদের বিরোধীদলীয় নেতাকে নিয়ে অপ্রীতিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ।
বুধবার (২৯ এপ্রিল) সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন এবং সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মো. তাজিরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতিতে সই করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের আরও ৭০ জন সদস্য।
বিবৃতিতে বলা হয়, গত ২৮ এপ্রিল জাতীয় সংসদ-এর অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ফজলুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে অপ্রীতিকর ও অসংসদীয় ভাষা ব্যবহার করেছেন, যা গ্রহণযোগ্য নয় এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্পৃক্ততা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে। তারা দাবি করেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধারা নানা রাজনৈতিক দলে যোগ দিয়েছেন এবং এটি তাদের সাংবিধানিক অধিকার।
বিস্তারিত আসছে….