Image description

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে সামাজিক উদ্যোগের অংশ হিসেবে এক গৃহিণীকে সেলাই মেশিন উপহার দিয়েছে স্থানীয় মহিলা জামায়াত। সম্প্রতি আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। সেলাই মেশিন পেয়ে উপকৃত গৃহিণী নিজের আয়ের পথ তৈরি করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন। তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সেলাই মেশিন পেয়ে আনন্দ প্রকাশ করে ওই গৃহিণী বলেন, ‘এই সহায়তা আমার জন্য অনেক বড় পাওয়া। এখন আমি ঘরে বসেই কাজ করে পরিবারের খরচে সহায়তা করতে পারবো।’

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।