Image description

যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল সোয়া ৯টায় গুলশানের বাসা থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর পৌঁছান তিনি। এরপর সেখান থেকে বিমানে যশোরের উদ্দেশে রওনা দেন।

এদিন সকাল ১১টা ১৫ মিনিটে যশোরের শার্শায় উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। খাল খননের পরপর তার পাশেই বেলা সাড়ে ১১টায় উলশী উপজেলা বিএনপি আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি।

দুপুরের পর বিকাল ৩টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন এবং বিকাল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।