প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবীর রিজভী বলেছেন, ‘মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে। এটা বিএনপির সৃষ্টি নয়। জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি করবেন।’
রবিবার (২৬ এপ্রিল) নবগঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমনটা জানান তিনি।
রুহুল কবীর রিজভী বলেছেন, ‘মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে। এটা বিএনপির সৃষ্টি নয়। জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি করবেন।’
তিনি আরো বলেন, ‘পাকিস্তান রুফটপ সোলার প্যানেল বসিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার সাশ্রয় করেছে।
এ সময় জ্বালানিমন্ত্রীর উদ্দেশে সোলার প্যানেলের যন্ত্রাংশ আমদানিতে ট্যাক্স কমিয়ে আনার দাবি জানিয়ে রিজভী বলেন, ‘মানুষ ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারলে আর অন্য কোনো দেশের মুখ চেয়ে থাকতে হবে না আমাদের।