Image description

পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান। আজ বৃহস্পতিবার বিকালে ইউজিসি চেয়াম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

ইউজিসির আলোচিত হায়ার অ্যাডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ‘হিট’ প্রকল্পসহ নানা অনিয়মনের অভিযোগে সম্প্রতি বেশ সমালোচনার মুখে পড়েন ড. তানজিম। তাকে সরিয়ে দেওয়ার জন্য তদবির শুরু করে ইউজিসিসহ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি অংশ। তাকে যেকোনো সময় সরিয়ে দেওয়া হবে, এমন গুঞ্জন ছিল কয়েকদিন ধরে।

এর আগে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ইউজিসির সদস্য পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজিম উদ্দিন খান। এরপর ইউজিসির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি শাখার দায়িত্ব পালন করেন তিনি।