ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাত আদিবাসী নারী। তারা সবাই বিএনপির হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
রোববার (১৯ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
সাতজন আদিবাসী নারী হলেন- শুভ্রা বান্ত্রা, মাধবী মারমা, লাকী তহঙ্গনা, চন্দ্রা চাকমা, থেংচি তিসা সাংমা, সুচরিতা মানখিন ও নোরী খীসা।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল, বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।