দীর্ঘ ১২ বছর পর রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বিএনপিপন্থী ১১টি আর জামায়াতপন্থী ব্যবসায়ীরা ১০টি পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার রাত ১২টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন।
এতে সভাপতি পদে জয়লাভ করেছেন হাসেন আলী।
নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে ‘ক’ প্যানেলের প্রার্থী শামসুর রহমান শান্তন, সহসভাপতি পদে ‘খ’ প্যানেলের প্রার্থী জিয়াউদ্দিন আহমেদসহ পরিচালনা পর্ষদের ১৮টি পরিচালক পদের মধ্যে ১০টিই পেয়েছে ‘ক’ প্যানেল। আর ৮টি পেয়েছে ‘খ’ প্যানেল।
‘ক’ প্যানেল থেকে নির্বাচিত পরিচালকেরা হলেন, রেজাউল করিম, শাহ মো. মাইনুল হোসেন শান্ত চৌধুরী, হাসিবুল আলম, ইমাম মেহেদী, আহসান হাবীব, শাকিলুর রহমান, মো. কামরুজ্জামান, রুহুল আমীন, ফরহাদ হোসেন এবং মোবাশ্বের আলী, ‘খ’ প্যানেল থেকে নির্বাচিতরা হলেন, তৌহিদ হাসান, মাইনুল হক, মো. শামসুজ্জামান, তাসনিম হোসেন, গোলাম সাকলাইন, এ জে এম জান্নাতুল ইসলাম, আমিনুল ইসলাম ও মাহমুদ হাসান।