রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, আঞ্চলিক কূটনীতি, তেল সংকট ও যুদ্ধবিগ্রহসহ নানা কারণে বাংলাদেশে এক অর্থনৈতিক দৈন্যতা সৃষ্টি হয়েছে। দেশের মধ্যে পাহাড় সমান সমস্যা আমাদের বিশ্বাসকে তছনছ করে দিচ্ছে। আমরা যা দেখছি তা সত্য নয়, যা শুনছি তাও সত্য নয়। এমন কিছু অপেক্ষা করছে পর্দার আড়ালে, যা আপনাকে আমাকে হয়তো এক অনির্ধারিত গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে।
তিনতন্ত্রের ফেসবুক পেজে এক ভিডিওতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মানুষ পানিতে ডুবে থাকা মাছ ধরার মতো তেলের জন্য হাতড়াচ্ছে। ১০-২০ ঘণ্টা অপেক্ষা করেও মানুষ তেল পাচ্ছে না। এ ছাড়া আমার এক বন্ধুর গুলশানের মতো জায়গায় নিজস্ব অ্যাপার্টমেন্টে থাকে যার মূল্য প্রায় ১২ থেকে ১৫ কোটি টাকা।
আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, আমরা যে আওয়ামী লীগকে হিসাবের বাইরে রাখছি; সে আওয়ামীলীগ আবার কি প্রত্যাবর্তন হবে, যে শেখ হাসিনাকে আমরা এখন ধর্তব্যের মধ্যে রাখতে চাচ্ছি না, সে কি আবার পুনর্বাসিত হবে নাকি সেই যে রংপুর থেকে জাগোবাহে কণ্ঠে সবাই বলে আবার কোনো আবাবিল পাখির দল নতুন কিছু নিয়ে, নতুন কোনো দাবি দাওয়া নিয়ে আবার রাজপথ প্রকম্পিত করবে।