হামে প্রত্যেকটা শিশু মৃত্যুর জন্য অবিলম্বে হত্যা মামলা করা উচিত বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে টক শো অনুষ্ঠানে দর্শকের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
মাসুদ কামাল বলেন, ‘জুলাই আন্দোলনে আমাদের এখানে বেশ কয়েকজন শিশু মারা গেছে। এবং এই শিশু মারা যাওয়ার জন্য আমরা কি মামলা করি নাই? মামলা করেছি।
তিনি বলেন, ‘আমি মনে করি এই প্রত্যেকটা শিশু মৃত্যুর জন্য অবিলম্বে বিচারের ব্যবস্থা করা, মামলা করা উচিত, হত্যা মামলা করা উচিত। যারা যারা দায়ী হবেন খুঁজে বের করেন, তদন্ত করেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন।