রাজধানীর কারওয়ান বাজারে বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যাওয়ায় সাময়িক বন্ধ রয়েছে রাজধানীর মেট্রো চলাচল। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, উড়ন্ত একটি গ্যাস বেলুন মেট্রোরেলের হাই-ভোল্টেজ তারে জড়িয়ে গেলে বিদ্যুৎ সঞ্চালনে বিঘ্ন ঘটে। এতে বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল।
এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর রাতুল গণমাধ্যমকে বলেন, মেট্রোরেলের কারওয়ান বাজার অংশে এই ঘটনা ঘটে। মেট্রোরেলের হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যায়।
যেহেতু এই বৈদ্যুতিক লাইন হাইভোল্টেজের তাই অপসারণ করতে কিছুটা সময় লাগছে। বেলুন অপসারণের কাজ শেষ হলে মেট্রোরেল আবার চলাচল শুরু হবে বলে জানান তিনি।