গণভোটের মাধ্যমে জনগণ তাদের ঐতিহাসিক রায় দিয়েছেন। সেই রায় নিয়ে প্রতারণা করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির।
শনিবার (৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে জুলাই সনদ বাস্তবায়ন শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সব অধ্যাদেশ অটোমেটিক ল্যাপস হয়ে যাবে, শুধু আপনারা থাকবেন, আর জনগণ বসে বসে দেখবে; আমার মনেহয় না এ দেশে এটা আর হবে।‘
শিশির বলেন, ‘কেনো সংস্কার প্রক্রিয়া থেকে বিএনপি দূরে সরে আসছে তা আমাদের বোধগম্য নয়। ১৬টির মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করছে তারা। যা জনগণের স্বার্থ বিরোধী। সব কিছু বাতিল হয়ে যাবে আর জনগণ বসে বসে দেখবে তা আর হবে না।’
শীর্ষনিউজ