Image description

Mirza Galib (মির্জা গালিব)

 
 
জুলাই সনদ বাস্তবায়ন কেন প্রয়োজন ?
কারণ আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন।
 
ধরেন সরকারের একজন মন্ত্রী দুর্নীতি করল। তারে ধরবে কে? দুদক এর প্রধান যদি রাজনৈতিক দলের নিয়োগ প্রাপ্ত দলীয় লোক হয়, সে তো তারে ধরবে না। পুলিশ স্বরাস্ট্রমন্ত্রীর অধীনে কাজ করে, এটর্নি জেনারেলের অফিস আইন মন্ত্রণালয়ের সাথে কাজ করে। এরা সবাই তো দলীয় ভাবে নিয়োগপ্রাপ্ত লোক।সরকার চাইলেই এদেরকে যে কোন সময় চাকরীচ্যুত করতে পারে। এরা কেউই তো নিরপেক্ষ ভাবে, সরকারের ইচ্ছার বাইরে কাজ করবে না।
 
পুলিশ আর এটর্নি জেনারালের অফিস যদি দলীয় সরকারের অধীনে কাজ করে, তাহলে আমাদের দুর্নীতি দমন কমিশন আর ন্যাশনাল এথিকস কমিশন করতে হবে, যারা স্বাধীনভাবে দলীয় প্রভাবের বাইরে কাজ করতে পারবে। এই স্বাধীন সংস্থাগুলোর নিয়োগ সরকার একা দিতে পারবে না, বিরোধী দলকে সাথে নিয়ে দিতে হবে। তাইলে ব্যাল্যান্স হবে।
এই জন্যই সরকারের ক্ষমতা কমায়ে কিছু জায়গায় চেক এন্ড ব্যাল্যান্স প্রতিষ্ঠা করতে হবে। এইটা করলেই সরকারের আকাম-কুকাম কমবে। চুরি দুর্নীতি কমবে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আমরা ঠিক এই কাজটাই করতে চাইতেছি।
 
অথচ, কেউ কেউ বলতেছে, সরকারের চুরি-দুর্নীতি কমানোর জন্য পুরাতন সিস্টেম বদলানো নাকি সংবিধান পরিপন্থী কাজ হইব!