Image description

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ বুধবার সংসদ ভবনে স্পিকারের নিজ কার্যালয়ে তাঁদের মধ্যে সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করেন পাকিস্তানের হাইকমিশনার। এ সময় তাঁরা চলমান বিশ্ব সংকট ও নিজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মতবিনিময় করেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বৈঠকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল (এমপি), পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ ও সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।