Image description

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে কোনো জোটে যোগ দেবেন না ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

সোমবার (৩০ মার্চ) নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, ভোটে জোটগত তথ্য জানাতে বললে রুমিন ফারহানা বিষয়টি ইসিকে জানান।

সংরক্ষিত নারী আসনে নির্বাচনে ভোটার তালিকা ৬ এপ্রিল প্রকাশ করবে ইসি।

এরপরই তফসিল হতে পারে। আগামী ১৪ মে’র মধ্যে এ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।