রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) বিকেলে তাকে হেফাজতে নেয় শাহ আলী থানা পুলিশ।
গ্রেপ্তার আগে ফাহিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘উদ্দেশ্যেপ্রণোদিত এই মব করে যা করার চেষ্টা হচ্ছে, আল্লাহর কাছে ছাড়া বলার মতো কিছু নেই।
পোস্টে ফাহিম লেখেন, ‘একদিন সত্য উন্মোচিত হবেই, আমাকে নিয়ে গিয়ে সত্য কখনো চাপানো যাবে না। দোয়াপ্রার্থী। আমার সকল কার্যক্রম আমার পেজেই থাকল, বিচারটা আপনারা কইরেন। আন্দোলনের পক্ষে থেকেও আমার সাথে যা হলো, তার সত্যি একদিন প্রকাশ হবে।