Image description

জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম)-এর স্ত্রী মিসেস দিলারা হাফিজ গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি ভেন্টিলেশন সাপোর্টে আছেন বলে জানা গেছে।

শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্পিকারের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার চিকিৎসার অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি জানতে শনিবার সকালে মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)-এ চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় পবিত্র ঈদুল ফিতরের দিন (২১ মার্চ) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বর্তমানে তার চিকিৎসা চলছে।

ঢাকা টাইমস