জুলকারনাইন খান সামি
তিনি বেশ বিষ্ময়কর একজন ব্যক্তিত্ব—আওয়ামী লীগ সরকারের সময় ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা। ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির উৎসব করেছেন।
রাজধানী ও গ্রামের বাড়ি মিলিয়ে প্রায় ৩০০ কোটি টাকা সম্পত্তির মালিক বনেছেন আওয়ামী লীগ সরকারের আমলেই, দুর্নীতি দমন কমিশনের তদন্তও চলছিলো তার বিরুদ্ধে। তারপরও অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতির শাস্তির পরিবর্তে সবকিছু ‘ম্যানেজ’ করে হয়েছেন পুরস্কৃত।
প্রধান প্রকৌশলীর পদের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রাপ্ত হন — দুর্নীতির মিয়া ভাই’ হিসেবে পরিচিতি প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, অন্তর্বর্তী সরকারের সময় তাকে বানানো হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব)।
আর এবার বিএনপি সরকার তাকে দিলো আরো এক পুরস্কার — দুর্নীতির মিয়া ভাই খ্যাত আব্দুর রশীদ মিয়া'কে আজ ২৪ মার্চ ২০২৬ থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে এক বছরের জন্যে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে মাত্র ৩৫ দিন আগে সরকার গঠন করা দলটি।
ঠিক কিসের বিবেচনায় এই নিয়োগটি দেয়া হলো সেটা প্রশ্নটা করতে চাই। এর বিরুদ্ধে যে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান চলেছে সেটা কি আপনাদের জানা নেই, এলজিইডি'র মতো দপ্তরের প্রধান প্রকৌশলীর পদে তাকে নিয়োগ দিচ্ছেন কি চোখ বন্ধ করে?
বিএনপির শীর্ষ নেতৃত্ব যদি এখন থেকেই এসব দুর্নীতিবাজ আমলাদের রাষ্ট্রযন্ত্র থেকে আলাদা করতে না পারেন, তাহলে কিন্তু এমনিতেই জরাগ্রস্ত ব্যবস্থায় পচন ধরতে সময় লাগবেনা!
লেখক: অনুসন্ধানী সাংবাদিক