লক্ষ্মীপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষীপুর শহর শাখার উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ব্যতিক্রমধর্মী এই প্রতিযোগিতায় ছিলো ইবাদত, আল-কুরআন ও সীরাত বিষয়ক আয়োজন।
“আলোর পথে মাহে রমজান” শিরোনামে আয়োজিত এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে দ্বীনের সঠিক পথে উদ্বুদ্ধ করা এবং তাদের মাঝে ধর্মীয় চেতনা জাগ্রত করা।
আয়োজনটি ঘিরে অংশগ্রহণকারীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
আয়োজকরা জানান, এমন উদ্যোগ তরুণদের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার হিসেবে সাইকেল, স্কুল ব্যাগ প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকলের জন্য ছিল ক্রেস্ট ও কলম।
রমজানের তাৎপর্যকে সামনে রেখে এই আয়োজনটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।