Image description

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘শিক্ষাব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। একটা দেশের রাজনৈতিক, অর্থনৈতিকভাবে ধ্বংস করতে গেলে সবচেয়ে আগে আঘাত করতে হবে শিক্ষাকে। এসএসসি, এইচএসসিতে সাদা কাগজ লিখে দিয়ে এলেই জিপিএ ৫, সামান্য কিছু লিখলে গোল্ডেন ৫—এইটা কি শিক্ষা?

রবিবার (২২ মার্চ) এনএস সরকারি কলেজ শহীদ জিয়াউর রহমান মিলনায়তনে পুসান মেধাবী মুখ মিলনমেলায় এসব কথা বলেন তিনি। এর আয়োজন করে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস আ্যাসোসিয়েশন অব নাটোর বাংলাদেশ।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আন্তর্জাতিক একটা চক্রান্ত, ষড়যন্ত্র এই শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারেক রহমানের ৩১ দফার মধ্যে শিক্ষার জন্য সবচেয়ে বেশি বাজেট দেওয়া হয়েছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, কেন্দ্রীয় কমিটি পুসানের সভাপতি জান মাহামুদ লিটন, সাধারণ সম্পাদক আরমান হোসেন আকাশ, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিমসহ পুসানের নেতৃবৃন্দ উপস্থিত  ছিলেন।