ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাবা জহিরুল ইসলামের বিরুদ্ধে দুই মাসের জারিফা নামের এক কন্যাসন্তানকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবা জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
রবিবার (২২ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নে পাঠামারা গ্রামের এই ঘটনা ঘটে। ঘাতক জহিরুল ইসলাম উপজেলার দরিয়াদৌলত গ্রামের শফিক মিয়া ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার ছলিমাবাদ গ্রামের ফরিদ মিয়ার মেয়ে জাকিয়া আক্তারের সঙ্গে দরিয়াদৌলত গ্রামের শফিক মিয়ার ছেলে জহিরুল ইসলামের সঙ্গে বিয়ে হয় ২০২৪ সালে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য জাকিয়াকে নির্যাতন করে আসছিলেন জহিরুল। এরমধ্যে দুই মাস আগে জাকিয়া কন্যাসন্তান জন্ম দেন। গতকাল শনিবার ঈদের দিন মেয়েকে দেখতে শ্বশুরবাড়িতে আসেন জহিরুল।
স্থানীয় ধন মিয়া বলেন, ‘মেয়েটির বিয়ের পর থেকেই জামাই নানাভাবে নির্যাতন করত। সংসার করবে না বলে আসছিল। আমরা বিভিন্ন সময় সালিস করেছি। সর্বশেষ গত রমজান মাসে সালিল করে মেয়েকে ছেলের সঙ্গে তাদের বাড়িতে পাঠাই। এক মাস থাকার পর মেয়েটিকে আবার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন মিয়া জানান, খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।