ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় জামায়াতে ইসলামী কর্মী জালাল আহমেদকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে যুবদল নেতা জাকির হোসেন গ্রুপ। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার নারিকেলবাড়িয়া ওয়ার্ডের হাজিরহাট এলাকায় জামায়াত কর্মী জালাল আহমেদ ও আনিসুর রহমানকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করেছেন একই এলাকার জাকির হোসেন ও আলমগীর গ্রুপ। পরে স্থানীয়রা টের পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলায় নেতৃত্ব দেওয়া জাকির হোসেন শুক্তাগড় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে যুবদল কর্মী এবং ২৪ সালে শাহজাহান ওমর এর নৌকার নির্বাচন করছে সাথে ছিল আলমগীর খানসহ ১৫-২০ জন।
ঝালকাঠি জেলা আমির অ্যাড. হাফিজুর রহমান বলেন, জামায়াতে ইসলামের কর্মী জালাল আহমেদ ও আজিজুর রহমানকে কুপিয়ে এমন ভাবে জখম করেছে যে তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এ আনলে কর্তব্যরত ডা. তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই জাকির গ্রুপ আমাদের কর্মীদের উপরে হামলা করার পরিকল্পনা করে। নির্বাচনের ফলাফলের পর জালাল আহমেদসহ আমাদের ওই এলাকার কর্মীরা জাকির গ্রুপের ভয়ে রাতের বেলা এলাকা থেকে পালিয়ে যায়। ঈদ উপলক্ষে ২৯ শে রমজান বাড়িতে আসলে রাতের বেলা তাদের উপরে অতর্কিত হামলা করে। পরিতাপের বিষয় হচ্ছে আহত দুজনার একজন হচ্ছে জামাতা তিনি শশুর বাড়ি বেড়াতে আসছিলেন, তিনিও রক্ষা পাননি হামলা থেকে। হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে। আর এমপি সাহেব যদি তাদেরকে দল থেকে বহিষ্কার না করেন তাহলে আমরা বুঝবো এর পিছনে তার ইন্ধন রয়েছে।
অভিযুক্ত যুবদল নেতা জাকির হোসেন জানান, এই জালাল আহমেদই লোকজন নিয়ে আমাদের পোলাপানের উপর হামলা করছে। তাতে আমাদের কয়েকজন আহত হয়েছে।