দেশে কোচিং সেন্টারগুলোতে রাজনীতির বিস্তার এবং শিক্ষার্থীদের ওপর এর প্রভাব নিয়ে সমালোচনা করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেছেন, দেশের প্রায় ৯০ শতাংশ কোচিং সেন্টার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নিয়ন্ত্রণে রয়েছে বলে অভিযোগ আছে, যা শিশুদের স্বাভাবিক শৈশবকে ব্যাহত করছে।
একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, কোচিংনির্ভর শিক্ষাব্যবস্থা শিশুদের স্বাধীন চিন্তাশক্তিকে ক্ষতিগ্রস্ত করছে।
তিনি অভিযোগ করেন, ‘দেশের প্রায় ৯০ শতাংশ কোচিং সেন্টার শিবিরের দখলে।