যুক্তরাষ্ট্র ইসরাইলের যুদ্ধ আক্রান্ত ইরান থেকে দেশে ফেরার উদ্দেশ্যে ১৮৬ বাংলাদেশি নাগরিক আজারবাইজানে পৌঁছেছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) তারা ইরান সীমান্ত পার হয়ে আজারবাইজানে পৌঁছান। শুক্রবার (২০ মার্চ) ঢাকায় পৌঁছাতে পারেন এই বাংলাদেশি নাগরিকরা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইরানে আটকে পড়া বাংলাদেশিদের আজারবাইজানের রাজধানী বাকুতে নেয়া হয়েছে। বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হবে। তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক তাদের দেশের ফেরানোর বিষয়টি তদারকির জন্য আজারবাইজানে রয়েছেন। এ ছাড়া প্রত্যাবাসনে সহযোগিতা করতে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা বাকুতে গেছেন।
এর আগে গত বছর জুন মাসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে সেদেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের পাকিস্তান হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।
শীর্ষনিউজ