Image description

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ‘ইসলাম পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। সোমবার (১৬ মার্চ) ভোরে বরিশালের বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে মাসুদুর রহমান নামের এক যাত্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ  হাসপাতালে (শেবাচিম) নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে কুয়াকাটাগামী বাসটির সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হলে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে  ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। 

এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও বাকেরগঞ্জ থানা পুলিশের মন্তব্য জানা সম্ভব হয়নি।