Image description

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষকরা বাঁচলে দেশের মানুষ ভালো থাকবে। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। মানুষের উপকার হয়, এমন কাজ সব সময় করে আসছে বিএনপি।

সোমবার (১৬ মার্চ) বেলা পৌনে ২টার দিকে দিনাজপুরের কাহারোলের বলরামপুর সাহাপাড়ায় ১২ কিলোমিটার খালের পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মধ্যেপ্রচ্যে যুদ্ধের কারণে অর্থনীতির ক্ষতি হচ্ছে, তারপরও নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে বিএনপি সরকার।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি শুরু করেছে সরকার। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।