Image description

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে ইসরাইলের পরিকল্পিত হামলাই যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সময় নির্ধারণে প্রভাব ফেলেছিল, যা পরবর্তীতে সংঘাতের সূচনা ঘটায়।

রুবিও বলেন, ওয়াশিংটন আগে থেকেই জানত ইসরাইল ইরানে আক্রমণ চালাতে যাচ্ছে এবং তেহরান এর প্রতিক্রিয়ায় অঞ্চলে মার্কিন স্বার্থের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে। এই আশঙ্কা থেকেই যুক্তরাষ্ট্র আগাম হামলা চালায় বলে তিনি উল্লেখ করেন।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো কেলি গ্রিয়েকো রুবিওর বক্তব্যের সমালোচনা করে বলেন, “তিনি মূলত প্রকাশ্যে স্বীকার করছেন যে যুক্তরাষ্ট্র ইসরাইলিদের ফাঁদে পড়েছে।”

গ্রিয়েকো আরও বলেন, যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরাইলকে বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়ে থাকে, যা দুই দেশের গভীর কৌশলগত সম্পর্কের প্রতিফলন। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থ কোথায় এক এবং কোথায় ভিন্ন—সে বিষয়ে এখন গুরুতর আলোচনার প্রয়োজন রয়েছে।

তিনি এ মন্তব্য করেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে।