Image description

পাকিস্তানের বেশ কয়েকটি সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে আফগানিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টার দিকে এ হামলা চালানো হয়। সকাল ১১:০০ টার দিকে পাকিস্তানি ভূখণ্ডের অভ্যন্তরে বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। খবর টোলো নিউজের।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইসলামাবাদের ফৈজাবাদের কাছে একটি সামরিক শিবির, নওশেরার একটি সামরিক সদর দপ্তর, জামরুদ ও অ্যাবোটাবাদে ড্রোন হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, অভিযানটি ‘সফলভাবে’ পরিচালিত হয়েছে।

 

এদিকে, আফগানিস্তানের সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরত জোর দিয়ে বলেন, পাকিস্তানের যেকোনো হামলার ‘শক্তিশালী প্রতিক্রিয়া’ জানানো হবে। দেশের আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আবারো হামলা হলে, ইসলামাবাদসহ পাকিস্তানের প্রধান শহরগুলো লক্ষ্যবস্তু করা হবে।

ফাসিহউদ্দিন ফিতরত বলেন, ‘আমরা আফগানিস্তানের জনগণকে আশ্বস্ত করছি যে আমরা কখনই কোনো সব আগ্রাসনের জবাব দেবো।’

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যেকোনো সম্ভাব্য সংঘর্ষের জন্য ট্যাঙ্ক এবং হালকা ও ভারী অস্ত্র প্রস্তুত রাখা হয়েছে।