Image description

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও যৌন অপরাধী জেফরি এপস্টেইন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তার অধীনেই গোয়েন্দা হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। ২০২০ সালের মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা তদন্ত সংস্থা এফবিআইয়ের এক গোপন নথিতে এমন দাবি করা হয়েছে।

একজন নির্ভরযোগ্য সূত্রের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ওই নথিটি তৈরি। ২০২০ সালের ১৯ অক্টোবরের ওই নথিতে বিশদভাবে বলা হয়েছে, এপস্টেইনমোসাদের সঙ্গে সমন্বয় করে গোয়েন্দা কার্যকলাপে লিপ্ত ছিলেন। ওই গোপন সূত্রটি এপস্টেইনের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন। নথিতে এপস্টেইনের আইনজীবী ও হার্ভার্ডের আইনের অধ্যাপক অ্যালান ডারশোভিটজের সঙ্গে এপস্টেইনের একাধিক ফোনালাপের বিবরণ রয়েছে।