Image description
যুক্তরাজ্যের উত্তর সাগরের (North Sea) ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় জরুরি সংকেত পাঠিয়েছে দেশটির রয়্যাল এয়ার ফোর্সের (RAF) একটি টাইফুন যুদ্ধবিমান।
 
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে পাখির সঙ্গে ধাক্কা লাগার খবরের পর এ ঘটনা ঘটে।
 
ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, লিংকনশায়ারের আরএএফ কনিংসবি ঘাঁটিতে ফিরে যাওয়ার আগে পাইলট সাধারণ জরুরি পরিস্থিতি বোঝাতে আন্তর্জাতিক সংকেত ‘স্কোয়াক কোড ৭৭০০’ পাঠান।
 
বিমানটি ইউরোফাইটার টাইফুন (Eurofighter Typhoon) বলে ধারণা করা হচ্ছে। এটি ‘GUNFTR33’ কলসাইন ব্যবহার করে উড্ডয়ন করছিল।
 
তবে ঘটনাটির প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আরও তথ্য জানতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে দেশটির সংবাদমাধ্যম ‘মিরর’।