Image description

দ্রব্যমূল্যের বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে নিজ দেশে চলমান বিক্ষোভের মধ্যেই আকস্মিক সফরে সৌদি আরবে পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

 

বিজ্ঞাপন

বুধবার সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। একই সঙ্গে ফ্রান্সের জ্বালানি সরবরাহ নিশ্চিত করা ও তেলের ওপর নির্ভরতা কমানোর প্রচেষ্টাও এ সফরের অন্যতম লক্ষ্য।

সরকারিআদেশ দেখুন

 

 

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবে হামলা জোরদার করার পর দেশটিতে সফর করা প্রথম পশ্চিমা নেতা ম্যাক্রোঁ।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বুধবার বিকেলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করতে সৌদি আরব সফরে যান ম্যাক্রোঁ।

 

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি ভূখণ্ডে হুথিদের হামলার মুখে দেশটির প্রতি ফ্রান্সের সংহতি প্রকাশ এবং জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত ও উৎস বহুমুখী করার প্রচেষ্টা অব্যাহত রাখাই এ সফরের উদ্দেশ্য।

হুথিদের হামলায় ব্যাহত সৌদির কার্যক্রম

 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে হুথিদের হামলা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে এএফপি। এসব হামলার কারণে রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। পাশাপাশি দেশটির একটি বড় বিনিয়োগ সম্মেলনও পিছিয়ে দিতে হয়েছে।

 

এছাড়া সৌদি আরবের বন্দরগুলো অবরোধের হুথি প্রচেষ্টা দেশটির তেল রপ্তানিতেও বাধা সৃষ্টি করছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানিকারক দেশ সৌদি আরবের জন্য এ পরিস্থিতি নতুন চাপ তৈরি করেছে।

ফ্রান্সের জ্বালানি সংকট মোকাবিলাও সফরের লক্ষ্য

 

উপসাগরীয় দেশগুলোতে ম্যাক্রোঁর এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। এতে রাজনৈতিক চাপের মুখে পড়েছেন ফরাসি প্রেসিডেন্ট।

রাজনৈতিকখবর পড়ুন

 

এ পরিস্থিতিতে ডিজেল ও পেট্রলের সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানির দাম কমানোর প্রচেষ্টা জোরদার করতে চাইছে প্যারিস। সৌদি আরবের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়ানো ও সরবরাহের উৎস বহুমুখী করার বিষয়টি তাই ম্যাক্রোঁর সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

 

সূত্র: এএফপি