Image description

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় ফ্লোরেস এলাকায় আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজি) এক বিবৃতিতে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। অল্প গভীরতায় ভূমিকম্পটির উৎপত্তি হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়ে থাকতে পারে।

শীর্ষনিউজ