Image description

হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করার হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। খবর আলজাজিরার। 

News

 

 

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-র তথ্যমতে, ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি হরমুজ প্রণালি নিয়ে করা মন্তব্যের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন।

 

হাতামি বলেন, ‘এ ধরনের মন্তব্য নিয়ে ঠাট্টা করা একটি বড় ভুল, কারণ এটা ইরান, এবং এর এমন রক্ষী আছে যারা আপনার পা ভেঙে দেবে।’

 

তিনি আরও বলেন যে মার্কিন বাহিনীকে ‘কার্যত বিতাড়িত করা হয়েছে’ এবং পারস্য উপসাগর, ওমান সাগর বা হরমুজ প্রণালিতে প্রবেশের অনুমতি তাদের আর নেই।

 

হাতামি আরও বলেন, মার্কিন ঘাঁটিগুলোকে তাদের আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না এবং ‘ইরান কখনোই তা হতে দেবে না’।

 

ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে তিনি প্রণালিটিকে মার্কিন ভূখণ্ডে পরিণত করবেন।