Image description

দক্ষিণ লেবাননে নিজেদেরই একটি লক্ষ্যবস্তুতে ভুল করে ইন্টারসেপ্টর ছোড়ার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

ইসরাইলি বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে একটি লক্ষ্যবস্তুর দিকে ভুল করে একটি ইন্টারসেপ্টর ছোড়া হয়। পরে শনাক্ত করা হয়, লক্ষ্যবস্তুটি আসলে ইসরাইলি বাহিনীর।

বাহিনী বলেছে, ঘটনায় কেউ আহত হয়নি। কোনো সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়নি। ঘটনাটি কীভাবে ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

মার্কিন মধ্যস্থতায় একটি ‘যুদ্ধবিরতি’ কার্যকর থাকার পরও দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর দখল বজায় রয়েছে। একই সঙ্গে এলাকাটিতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।

শীর্ষনিউজ