Image description

ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে, সামুদ্রিক অবরোধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, সর্বশেষ হামলায় ‘ওয়াফা’ নামের একটি সৌদি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

তার দাবি, হামলাটি ‘নির্ভুলভাবে’ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

তিনি বলেন, এই হামলা ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ঘোষিত সামুদ্রিক অবরোধ কার্যকর করার অংশ। গত ২২ জুলাই অবরোধ শুরুর পর এ নিয়ে সৌদি আরবের মোট আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে।

হুথি মুখপাত্র আরো দাবি করেন, একই সময়ে লোহিত সাগর ও আরব সাগরে সৌদি আরবের মোট ২৯টি তেলবাহী ট্যাংকারকে গন্তব্যে যেতে বাধা দেওয়া হয়েছে এবং সেগুলোকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।