ইরান সাম্প্রতিক যুদ্ধে জয়লাভ করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ পরমাণুবিষয়ক মধ্যস্থতাকারী মোহাম্মদ বাকের গালিবাফ।
তবে তিনি জোর দিয়ে বলেছেন, অর্জিত এই বিজয়কে এখন দীর্ঘমেয়াদে ধরে রাখতে হবে এবং সুসংহত করতে হবে।
ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানি পার্লামেন্ট কো-অর্ডিনেশন কাউন্সিলের এক বৈঠকে বক্তব্য দেওয়ার সময় গালিবাফ এসব কথা বলেন।
তিনি বলেন, একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য পুরো জাতিকে আশাবাদী থাকতে হবে।
বক্তব্যে গালিবাফ ইরানি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেকোনো পদক্ষেপের আগে সর্বোচ্চ নেতার নির্বাহী ক্ষমতা ও সক্ষমতা বাড়ানো জরুরি। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, একটি শক্তিশালী ইরান গড়ে তোলার সব ধরনের প্রচেষ্টা অবশ্যই এই জায়গা থেকেই শুরু করতে হবে।