Image description

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) ভোর প্রায় ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় নিহতরা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা বের হতে পারেননি এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।

 

অগ্নিকাণ্ডে আহত আরেক বাংলাদেশিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।

 

এখনও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

 

নিহত বাংলাদেশিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানা গেছে।