Image description

রানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আলোচনায় তেহরানের সাফল্য প্রত্যাশা ছাড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। খবর আল জাজিরার।

জাতীয় শিল্প ও খনি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন ইরানের প্রেসিডেন্ট।

মাসুদ পেজেশকিয়ান অবলেন, এ আলোচনায় আমরা ধাপে ধাপে এগিয়েছি। আমাদের মূল অবস্থান ছিল তেল রপ্তানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়া, কিন্তু অপর পক্ষ চুক্তিটি লঙ্ঘন করেছে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরানের অর্জন প্রত্যাশার চেয়ে অনেক বেশি। আমরা স্বল্প সময়ে বিভিন্ন বিষয় ভালোভাবে সামাল দিতে পেরেছি। 

পেজেশকিয়ান আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা তার সঙ্গে ব্যক্তিগত বৈঠকে দেশের ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতির অবসান ঘটানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

এদিকে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসলামাবাদ সফরে আজ মোমেনির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এ বৈঠক হয়।

বার্তা সংস্থা আইআরএনএ জানায়, মোমেনি এর আগে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে দেখা করেছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভির সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি পুনরুজ্জীবিত করতে পাকিস্তান বেশ কয়েকদিন ধরে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার পর মোমেনি ইসলামাবাদ সফর করছেন।