Image description

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনের আগে নতুন শত্রু প্রয়োজন হয়ে পড়েছে। তার দাবি, হামাস, হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে যুদ্ধের পর এখন তুরস্ককে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করা হচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এক সংবাদমাধ্যম ওয়াম-কে দেওয়া সাক্ষাৎকারে ফিদান বলেন, তুরস্ক ও ইসরায়েলের মধ্যে প্রকাশ্য সংঘাতে জড়ানোর কোনো কারণ নেই।

তিনি বলেন, নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ কিছু মানুষ নির্বাচনের যত কাছে যাচ্ছেন, ততই তাদের একটি শত্রুর প্রয়োজন হচ্ছে। হামাস, হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে যুদ্ধের পর এখন তারা আরেকটি শত্রু খুঁজছেন, যাতে নিজেদের প্রতি সহানুভূতি আদায় করা যায়।

 

সম্প্রতি নেতানিয়াহু অভিযোগ করেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলকে ধ্বংস করতে চান। এর জবাবেই এ মন্তব্য করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

 

সূত্র : আলজাজিরা