Image description

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনার ৮৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আইআরজিসির দাবি, হামলায় বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি লক্ষ্যবস্তু ছিল।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, হরমোজগান ও মাহশাহরের উপকূলীয় ঘাঁটি এবং বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর যুদ্ধবিরতি ও ইসলামাবাদ চুক্তি লঙ্ঘনের জবাবে এটি ছিল তাদের ‘প্রাথমিক প্রতিক্রিয়া’।

আইআরজিসি আরও দাবি করেছে, ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের সময় যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়ে ‘ঐতিহাসিক এই ঘটনাকে’ আড়াল করার চেষ্টা করেছে।