Image description

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা স্থানীয় সময় রোববার সকালে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদ কমপ্লেক্সে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। শনিবার থেকে সেখানেই আয়াতুল্লাহ খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানের জন্য শায়িত রাখা হয়েছে।

তেহরানের ইমাম খোমেনি মোসাল্লা গ্র্যান্ড মসজিদে শেষকৃত্য অনুষ্ঠানের আগে শেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজনে প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের কফিনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন ইরানের ধর্মীয় নেতারা। ছবি: এপি/ইউএনবি
আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে ইমাম খোমেনি মোসাল্লা গ্র্যান্ড মসজিদের পথে হাঁটার সময় পানির ছিটায় গা ভিজিয়ে গরম থেকে স্বস্তি নিচ্ছেন কয়েকজন। ছবি: এপি/ইউএনবি
শেষকৃত্য অনুষ্ঠানে শোকাহতরা একটি দেয়ালে বিভিন্ন বার্তা লিখছেন। এর মধ্যে ইংরেজিতে একটি বার্তায় লেখা রয়েছে, ‘আমরা ট্রাম্পকে হত্যা করব।’ ছবি: এপি/ইউএনবি
প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের শেষকৃত্য অনুষ্ঠানের সূচনায় তেহরানের ইমাম খোমেনি মোসাল্লা গ্র্যান্ড মসজিদে অংশ নিচ্ছেন হাজার হাজার শোকাহত মানুষ। এসময় তাদের হাতে ছিল ইরানের পতাকা, ধর্মীয় পতাকা, ব্যানার ও প্রয়াত নেতার ছবি। ছবি: এপি/ ইউএনবি
আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানের সময় একটী দেয়ালে বার্তা লিখছেন তার অনুরাগীরা। ছবি: এপি/ ইউএনবি
তেহরানের ইমাম খোমেনি মোসাল্লা গ্র্যান্ড মসজিদে প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ৫ দিনব্যাপী শেষকৃত্য অনুষ্ঠানের সূচনায় অংশ নিয়ে এক শোকাহত ব্যক্তি কান্নায় ভেঙে পড়েছেন। ছবি: এপি/ ইউএনবি।
তেহরানের ইমাম খোমেইনি হোসেইনিয়ায় শেষকৃত্য অনুষ্ঠানের আগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন ঘিরে জড়ো হয়েছেন শোকাহত মানুষ। ছবি: এএফপি/ বাসস