Image description

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে সৌদি আরব। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (৩ জুলাই) সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রয়াত এই নেতার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করে।

Advertisement

মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ টানাপোড়েনের পর এই শোক প্রকাশকে আঞ্চলিক রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক শিষ্টাচার হিসেবে দেখা হচ্ছে। 

জানাজা অনুষ্ঠানে সৌদি প্রতিনিধি দলটির উপস্থিতি দুই দেশের মধ্যকার চলমান সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

সূত্র: টাইমস অব ইসরাইল।