Image description

সৌদি আরবের রাস তানুরায় সৌদি আরামকো মালিকানাধীন একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে।

জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে আল জাজিরা ও রয়টার্স জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটিতে থাকা ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন।

দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার পারস্য উপসাগরের রাস তানুরা টার্মিনাল থেকে আবারও অপরিশোধিত তেল লোডিং কার্যক্রম শুরু করেছিল সৌদি আরামকো।

 

শীর্ষনিউজ