Image description

লাওসে এক সপ্তাহ ধরে গুহায় আটকে পড়া ৭ জনের ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ২ জনের খোঁজে এখনো উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ মে লাওসে একটি গ্রামের ৭ ব্যক্তি সোনার সন্ধানে ওই গুহায় ঢুকেছিলেন। এরপর হঠাৎ ভারি বৃষ্টিতে বন্যা দেখা দেয়। এতে করে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়।

 

 

উদ্ধারকারীরা জানিয়েছেন, নিখোঁজ বাকি দুইজনকে খুঁজে পাওয়ার পর তাদের শারীরিক পরীক্ষা করা হবে এবং তরল জাতীয় খাবার দেওয়া হবে। তারপর তাদের বের করে আনার জন্য একটি পরিকল্পনা তৈরি করা হবে। এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন অভিজ্ঞ ডুবুরিসহ শতাধিক উদ্ধাকারী।