Image description

ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করায় এফ-৩৫ যুদ্ধবিমানকে ধাওয়া করে পিছু হটিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

 

একইসঙ্গে পারস্য উপসাগরীয় এলাকায় গোয়েন্দা নজরদারি এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এবং আরকিউ-৪ ড্রোনকেও পিছু হটতে বাধ্য করেছে ইরানের রক্ষীবাহিনী।

 

মঙ্গলবার (২৬ মে) এক বিবৃবিতে এসব তথ্য জানিয়েছে আইআরজিসি।

 

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানটি উপসাগরীয় অঞ্চলের ওপর দিয়ে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল। পরে ‘শত্রুপক্ষের’ যুদ্ধবিমানটিকে ধাওয়া করা হয়। শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে বিমানটি।

এ ছাড়া একটি আরকিউ-৪ ড্রোনকে নজরদারি করার চেষ্টার সময় পিছু হটানো হয় এবং গোয়েন্দা নজরদারির একটি এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

 

আইআরজিসি বলেছে, আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর দ্বারা যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দেওয়ার অধিকার তেহরান রাখে।

 

এর আগে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানায়, মার্কিন ও ইসরায়েলি বিমান হরমুজ প্রণালির কাছে লারাক দ্বীপের দক্ষিণে ইরানি জাহাজে হামলা চালিয়েছে। এতে ‘বেশ কয়েকজন ইরানি নাগরিক’ নিহত হয়েছেন।

 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলার মধ্য দিয়ে শুরু হয়। পরে ইরানের পাল্টা হামলার ঘটনায় সৃষ্ট সংঘাত নিরসনের লক্ষ্যে পাকিস্তানের নেতৃত্বাধীন মধ্যস্থতা প্রচেষ্টার মধ্যেই এই ঘটনাপ্রবাহ সামনে এসেছে।

 

গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করেন।