Image description

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে দেওয়া হুমকি এবং চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে একাধিক মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খবর আলজাজিরার

 

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে আব্বাস আরাগচি বলেন, ‘আমরা এসব হুমকির সঙ্গে অভ্যস্ত। তারা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। কিন্তু তারা নিজেরাও জানে, এসব হুমকি কিংবা তারা যে যুদ্ধ শুরু করেছে, সেখান থেকেও কোনো ফল পায়নি এবং ভবিষ্যতেও পাবে না।’

তিনি বলেন, ইরানকে ঘিরে যে সংকট তৈরি হয়েছে তার কোনো সামরিক সমাধান নেই এবং ইরান ‘কোনো চাপের কাছে মাথা নত করবে না’।

 

আরাঘচির ভাষ্য, ইরান-সংক্রান্ত সমস্যার সমাধান সামরিক ক্ষেত্রের বাইরে খুঁজতে হবে—এ বিষয়টি প্রতিপক্ষের বুঝতে হবে।