Image description

হরমুজ প্রণালিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আর সংঘর্ষ চায়না বলে জানিয়েছেন প্রতীরক্ষামন্ত্রী পিট হেগসেট। তিনি বলেন, প্রণালিতে ইরানের অবৈধ দখল ভাঙতে চায় যুক্তরাষ্ট্র। এ জন্য সামরিক বাহিনী অপারেশন প্রজেক্ট ফ্রিডম চালাচ্ছে।

 

মঙ্গলবার (৫ মে) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন হেগসেট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

 

তিনি বলেন, ইরান বলেছে তারা প্রণালি নিয়ন্ত্রণ করে, কিন্তু তারা তা করছে না বা করে না। ইরানের আগ্রাসন থেকে শিপিং রক্ষা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। প্রণালি খোলার জন্য যুক্তরাষ্ট্রকে ইরানের আকাশসীমা বা জলসীমায় প্রবেশ করতে হবে না।

 

বাণিজ্যিক জাহাজে হামলা হলে ইরান ভয়াবহ হামলার মুখে পড়বে বলেও হুমকি দিয়েছেন হেগসেট। পাশাপাশি তিনি হরমুজে কোনো জাহাজে হামলা না চালানোর জন্য তেহরানকে সতর্ক করেছেন।

 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশ্বের প্রতি সরাসরি উপহার হিসেবে, আমরা হরমুজ প্রণালিতে একটি শক্তিশালী লাল, সাদা এবং নীল গম্বুজ স্থাপন করেছি।