ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির একটি সংশোধিত মানচিত্র শেয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই মানচিত্রে কৌশলগত এই জলপথের নাম পরিবর্তন করে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ বা ‘ট্রাম্প প্রণালি’ লেখা রয়েছে। খবর এনডিটিভির।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে কোনো ক্যাপশন ছাড়াই সংশোধিত মানচিত্রের ছবিটি শেয়ার করেন ট্রাম্প।
হরমুজ প্রণালি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ। এর মধ্য দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন হয়ে থাকে।
নাম ব্যবহার নতুন নয়
এটি প্রথম নয় যে ট্রাম্প এই শব্দ ব্যবহার করলেন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কয়েক মাস ধরে চলতে পারে—এমন খবরের পরই ট্রাম্পের এমন পোস্ট সামনে এলো।
এদিকে যুদ্ধ পরিস্থিতি ও মূল্যবৃদ্ধির কারণে ট্রাম্প প্রশাসনের ওপর অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বাড়ছে।
ইরানের প্রতিক্রিয়া
ইরান পাল্টা অবস্থানে গিয়ে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরো জোরদার করার চেষ্টা করছে বলে জানা গেছে। তবে একই সঙ্গে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ প্রত্যাহার করে এবং আলোচনায় বসে, তবে তারা এই সমস্যা সমাধানের চেষ্টা করতে পারে।
ইরানের পার্লামেন্ট স্পিকার অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের উদ্দেশ্য ইরানের ভেতরে বিভাজন সৃষ্টি করা এবং দেশকে ভেতর থেকে দুর্বল করা।